কিশোরগঞ্জ প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরবের দুর্জয় মোড়সংলগ্ন নূরানি মসজিদের সামনে থেকে শনিবার সকালে আট কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে র্যাব। তারা হলেন—নূর ইসলাম এবং সোহেল। র্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, জিজ্ঞাসাবাদে তারা সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে বলে স্বীকার করেছে। এ ব্যাপারে ভৈরব থানায় মামলা করা হয়েছে।