সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি মোহাম্মদ ইলিয়াছকে শুক্রবার গভীর রাতে গ্রেফতার করেছে সাতকানিয়া থানাপুলিশ। উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৈশামুড়া এলাকার বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইলিয়াছ ঐ এলাকার চৌকিদার বাড়ির মৃত ওবাইদুল মজিদের ছেলে। সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে বলেন, ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি মোহাম্মদ ইলিয়াছকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।