পেঁয়াজচাষিদের দিকে নজর দিন

এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। কৃষক যাতে দাম পায় সেজন্য সরকার আইপি বন্ধ রেখেছে। রমজানে ৪০ টাকা কেজি মূল্য নির্ধারণ করে দেওয়া হলেও পরিতাপের বিষয়, কৃষক প্রতি কেজি ২৭ থেকে ৩০ টাকা করে পেয়েছেন। ৫০ টাকা কেজি নিশ্চিত করা গেলে কৃষক পেঁয়াজ চাষে উত্সাহী হবেন, দেশ পেঁয়াজ চাষে স্বয়ংসম্পূর্ণ হবে। স্থিতিশীল বাজার সৃষ্টি হবে। এতে ক্রেতারাও স্বস্তির নিশ্বাস ফেলবেন। পেঁয়াজের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে সুপরিকল্পিত ছক এঁকে কঠোরভাবে মাঠপর্যায় থেকে ক্রেতা পর্যন্ত বাস্তবায়ন করতে হবে। ভালো দাম না পেলে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। তাঁরা আগ্রহ হারিয়ে ফেললে আমদাানির ওপর নির্ভর করতে হবে। এবারের পরিসংখ্যানে দেখা গেছে, প্রায় চার লাখ টন পেঁয়াজের ঘাটতি রয়েছে। কর্তৃপক্ষের উচিত ঘাটতি অনুযায়ী আমদানির অনুমতি দেওয়া।

শাহীন সরদার

ফরিদপুর