সুফিলকে নেওয়া সম্ভব না ইব্রাহিম খেলবেন

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানা ইনজুরিতে পড়েন। এই ফুটবলার এশিয়ান কাপ এবং বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বের ম্যাচ আর খেলতে পারবেন না। তার বদলে দলে নেয়া হয়েছে ইব্রাহিমকে। এই ইব্রাহিম বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড। তাকে দলে নিয়ে আক্রমণভাগে নতুন করে পরিকল্পনা করছেন কোচ জেমি ডে। ক্লাবে আবাহনীতে সোহেল রানার জায়গাটা পুরণ করা সম্ভব না। তার জায়গায় ইব্রাহিম খেলবেন নাকি অন্য কোনো ফুটবলার দায়িত্ব পালন করবেন তা নির্ধারণ করবেন কোচ।  তবে মাহবুবুর রহমান সুফিলকে নেয়া যাচ্ছে না সেকথা জানিয়েছে বাফুফে।