প্রাইম ব্যাংক লিমিটেডের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য কম্প্রিহেন্সিভ লাইফ ইনসিওরেন্স সুবিধা দিতে সম্প্রতি গার্ডিয়ান লাইফ ইনসিওরেন্সের সঙ্গে চুক্তি করেছে প্রাইম ব্যাংক। ব্যাংকের এসইভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান জিয়াউর রহমান এবং গার্ডিয়ান লাইফ ইনসিওরেন্সের ইভিপি ও গ্রুপ ইনসিওরেন্সের প্রধান মাহমুদ আফসার ইবনে হোসেন চুক্তিপত্রে স্বাক্ষর করেন
000
হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের মাসিক বিক্রয় পর্যালোচনাসভা সম্প্রতি রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভুঁইয়া
000
ওয়ালটনের ফ্রিজ, এসি, টিভিসহ সব ধরনের পণ্য তৈরিতে কোয়ালিটিতে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। বিগত দশকের চেয়ে ওয়ালটন পণ্যের মান এখন ঈর্ষণীয় পর্যায়ে। ওয়ালটনের এ সাফল্যের মূল কারণ পণ্য তৈরিতে এক্সট্রিম লেভেলের কোয়ালিটি নিশ্চিত করা। সম্প্রতি ‘ডব্লিউএইচআইএল কোয়ালিটি কনফারেন্স সিজন-১’ শীর্ষক এক ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোয়ালিটি কন্ট্রোল বিভাগ জুম অ্যাপে ঐ কনফারেন্সের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে কনফারেন্সের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী গোলাম মুর্শেদ
000
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৪২তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও খন্দকার রাশেদ মাকসুদসহ অন্যরা উপস্থিত ছিলেন