সাশ্রয়ী মূল্যে কক্সবাজার, সিলেট ও চট্টগ্রামে প্যাকেজ দিচ্ছে নভোএয়ার

সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। দুই জনের জন্য দুই রাত তিন দিনের এই প্যাকেজের আওতায় বিমান ভাড়া, হোটেল ভাড়া, বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসা, সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে। ভ্রমণ পিপাসুদের এ সুবিধা দিতে দেশের ২০টি শীর্ষ বেসরকারি ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা বিনা সুদে ছয় মাসের সহজ কিস্তিতে এ প্যাকেজে ভ্রমণ করতে পারবেন। কক্সবাজারে জনপ্রতি সর্বনিম্ন ১ হাজার ৮৯৯ টাকার মাসিক কিস্তিতে ঢাকা থেকে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে জনপ্রতি সর্বনিম্ন ৩ হাজার ৫৮ টাকায় এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। ঢাকা থেকে সিলেটে জনপ্রতি সর্বনিম্ন ১ হাজার ৭৪৫ টাকা এবং দেশের যে কোনো প্রান্ত থেকে জনপ্রতি সর্বনিম্ন ২ হাজার ৯০৬ টাকার মাসিক কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। ঢাকা থেকে চট্টগ্রামে জনপ্রতি সর্বনিম্ন ২ হাজার ১৩৯ টাকা ও দেশের যে কোনো প্রান্ত থেকে জনপ্রতি সর্বনিম্ন ৩ হাজার ৩০০ টাকার মাসিক কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। কক্সবাজার থেকে ঢাকায় জনপ্রতি সর্বনিম্ন ১ হাজার ৩৪০ টাকার মাসিক কিস্তিতে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকায় জনপ্রতি সর্বনিম্ন ২ হাজার ১০১ টাকার মাসিক কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। —প্রেস বিজ্ঞপ্তি