লন্ডনে তিয়েনানমেন গণহত্যা স্মরণে চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ

১৯৮৯ সালের ৪ঠা জুন তিয়েনানমেন স্কয়ারে ঘটা গণহত্যার স্মরণে লন্ডনে চীনা দূতাবাসের সামনে লন্ডনে হাজারখানেক বিক্ষোভকারী জড়ো হয়েছিল। লন্ডন রিমেম্বারস ফোর্থ জুন, চীনা সংহতি ক্যাম্পেইন, ডেমোক্রেসি ফর হংকং, ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসসহ আরো কয়েকটি সংগঠন এ বিক্ষোভ আয়োজন করে। শনিবার (৫ জুন) এখবর দিয়েছে ইয়াহু নিউজ।

প্রতিবেদনে বলা হয়, জড়ো হওয়া বিক্ষোভকারীরা চীনা নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। লন্ডনকে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে কালো পতাকা উত্তোলন করেছিল তারা। পাশাপাশি স্বাধীন তিব্বতের পতাকাও দেখা গেছে এখানে।

১৯৮৯ সালে তিয়েনানমেন স্কয়ারে ঢুকছে চীনা সেনাবাহিনী

তারা তিয়েনানমেন গণহত্যা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে এ সমাবেশ করে। একইসঙ্গে চীনের গণতন্ত্রকর্মীদের সমর্থনও দেওয়া হয়। যারা চীনা দমন-প্রতিরোধের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তাদের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাও বিবরণও জানান বিক্ষোভকারীরা।

ইত্তেফাক/এসএ