ঝরনা রানী সরকার, সিনিয়র শিক্ষক
দলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
কালীগঞ্জ
নিচের অনুচ্ছেদ পড়ে ৩ ও ৪ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ। বিভিন্ন ঋতুর প্রকৃতির রং ও রপের বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। এদেশের মানুষের কণ্ঠে কত কথা, কত গান। এসব গান মানুষের শ্রমের ফসলের কথা বলে, বলে বহমান নদীর কথা। কোনো গায়ক একতারা বা দোতারা হাতে নেচে নেচে গান করেন। হারমোনিয়াম, তবলা, বাঁয়া ও বাশি ইত্যাদি যন্ত্র প্রায় সব গানের সঙ্গেই চলে। ভাটিয়ালি, এদেশের গ্রামগঞ্জের মাঝিমাল্লাদের গান। বাংলাদেশের মাঝিমাল্লারা নদীপথে চলাচল করে গঞ্জ থেকে গঞ্জে, বন্দর থেকে বন্দরে। হাল ধরে মাঝি ভাটির টানে ভাসতে ভাসতে গান গায়, তাই এর নাম ভাটিয়ালি। টানা টানা সুরে, নৌকা ছেড়ে মাঝি যখন গান ধরে তখন মনটা কেমন উদাস হয়ে যায় । সারি গান এদেশের আরও একটি প্রিয় গান। নৌকার মাঝিরা সারি বেঁধে বসে বৈঠার তালে তালে যে গান করে আর নৌকা চালায় তাকে সারি গান বলে। সারি গানের ভেতর দিয়ে নৌকা বাইচ বেশ জমে ওঠে। নদীর বুকে সারি সারি নৌকা স্রোতের টানে ভেসে চলে। গানের তালে তালে নৌকা যেন নদীর বুকে উড়াল দিয়ে এগিয়ে চলে। আনন্দ আর উদ্দীপনা সৃষ্টিই এ গানের উদ্দেশ্য। এসব লোকসংগীত আমাদের ঐতিহ্য। এগুলো আমাদের সম্পদ।
৫। প্রদত্ত ক্রিয়াপদের চলিতরূপ লেখ:(৭টির মধ্যে ৫টি) থাকিবে, বলিব, করিতে, আসিয়াছে, করিয়াছেন, বহিয়া, ধরিতেছে।
৬। অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো:( কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন)
প্রদত্ত নির্দেশনা অনুযায়ী (৫টি) জাত খেলোয়াড় ইমদাদ হক। খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। সে মেসে থেকে ফুটবল খেলে। আহত হলে বিছানায় কাত হয়ে মালিশ মাখে। প্রভাত বেলায় সবাই তাকে দেখতে যায়। সে ভালো খেলে বলেই দর্শক আনন্দ পায়।
৭। যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগকরণ (৭টির মধ্যে ৫টি) ঃ
স্ট, ত্ত, ট্ট, জ্ঞ, শ্ব, ধ্ব, স্ত।
৮। বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখ:
অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জল চাচ্ছেন কেন ঝুড়িতে করে কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়
৯। এককথায় প্রকাশ কর: যিনি মুক্তির জন্য যুদ্ধ করেন, হাতে পরার গহনা, দেশ চালায় যে, যা পাওয়া গেছে, শুয়ে আছে এমন, হরিণের চামড়া, হাতির ডাক।
১০। বিপরীত শব্দ লেখ (যেকোনো পাঁচটি) কল্পনা, ধ্বংস, সভ্য, যশ, স্বপ্ন, বিষাদ, গ্রহণ।
১১। নিচের কবিতাংশটি পড়ে ক, খ ও গ নং প্রশ্নগুলোর উত্তর লেখ:
ফুল পাখি নই, নইকো পাহাড়
ঝরনা সাগর নই
মায়ের মুখের মধুর ভাষায়
মনের কথা কই।
বাংলা আমার মায়ের ভাষা
শহীদ ছেলের দান
আমার ভাইয়ের রক্তে লেখা
ফেব্রুয়ারির গান।
(ক) আমাদের মাতৃভাষার নাম কী? কোন ভাষাতে আমরা মনের কথা বলি?
(খ) কবিতাংশটুকুর মূলভাব লেখ।
(গ) একুশে ফেব্রুয়ারিতে তুমি যে যে কাজ কর সে রকম তিনটি কাজের নাম লেখ।
পরের অংশ আগামীকাল