মুহম্মদ আনিসুল হক
৭ জুন ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার
আজ ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৫ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৭। শুভ বার: সোম ও বুধ। শুভ রত্ন: এমিথিস্ট ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। নিজেকে যথাযথভাবে প্রকাশের চেষ্টা করুন। দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। অতিরিক্ত ব্যয় করা থেকে বিরত থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চলুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। প্রয়োজনে তাঁর চিকিত্সার ব্যবস্থা করুন। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। সুনাম বৃদ্ধি পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থযাত্রা হতে পারে। কোনো সত্ লোকের পরামর্শে উপকৃত হতে পারেন। পেশাগত দিক ভালো যাবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
অতীন্দ্রিয় শাস্ত্রে আগ্রহবোধ করতে পারেন। বীমাসংক্রান্ত কোনো ঝামেলা দেখা দিতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক মোটামুটি অনুকূল থাকবে। বিক্রি-বাণিজ্যে লাভবান হতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সা নিন। শত্রুদের কোনোভাবেই দুর্বল ভাববেন না। কর্মস্থলে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। উত্তেজনা পরিহার করুন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। অসুস্থ মায়ের যত্ন নিন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যেতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। মাথাব্যথায় ভুগতে পারেন।