আমাদের ইন্ডাস্ট্রিটা তো একেবারে ছোট নয়। যথেষ্ট বড়। প্রচুর নাটক হচ্ছে। ভালো সিনেমা তৈরির চেষ্টা চলছে। থিয়েটারের মাধ্যমে হয়তো অভিনয়শিল্পী তৈরি হচ্ছে কিছু। কিন্তু চিত্রনাট্য লেখা, পরিচালনা, প্রযোজনা, সম্পাদনা, মেকআপসহ নানা টেকনিক্যাল কাজ শেখার জায়গা নেই। থিয়েটারগুলোও তো ঢাকা কেন্দ্রিক। সেগুলো সংখ্যা বা মানের দিক থেকেও যথেষ্ট নয়। শিল্পের সঙ্গে বসবাস একটা সুদীর্ঘ পথ। চট করে ফলাফল চাইলে হবে না। আজ শট দেবো, কাল হিট হবে, পরশু নাম, টাকা কামিয়ে তারকা হবো, এভাবে হয় না। যারা এ কাজগুলো প্রাণের তাগিদে করে, আনন্দের জন্য করে, কেবলই তাদেরই থাকা উচিত।
ইন্ডাস্ট্রির শেখার জায়গার অভাব ও শিল্পের প্রতি ভালোবাসা প্রসঙ্গে অভিনেতা মোশাররফ করিম