গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের উদ্যোগে পাঁচ দিনব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের জন্য বারি উদ্ভাবিত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপযোগী ফসলের আধুনিক উত্পাদন কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রবিবার বিএআরআই-এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। একই দিন ‘জৈব বালাইনাশক প্রযুক্তির মাধ্যমে ফল ও শাকসবজির পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় গাজীপুর মহানগর এলাকার বিভিন্ন বেসরকারি কলেজের ৭০ শিক্ষক অংশগ্রহণ করেন।