পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ ----আমির হোসেন আমু

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, ৬ দফা ছিল বাংলার মুক্তির সনদ, যা ধাপে ধাপে ৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তি সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে গতকাল রবিবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ভিডিও বার্তায় আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই তার কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।