চট্টগ্রাম শহরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা

চট্টগ্রাম শহরের মানুষের বৃষ্টি-জোয়ারের পানি থেকে নিস্তার নেই! বদলায় মেয়র-কাউন্সিলর মেম্বার-চেয়ারম্যান। সবাই আশার বাণী শোনান। কিন্তু সত্যিকার অর্থে আমাদের কথা ভাবে কয়জন? সেই তো আষাঢ়-শ্রাবণে ভোগান্তি—বৃষ্টির পানি ড্রেনের পানির সঙ্গে মিলে পচা-দুর্গন্ধযুক্ত পানি। আর সেই পানি থেকে রোগজীবাণু, মশা ও মারি-মড়ক। মশা আর বৃষ্টি-জোয়ারের পানির সঙ্গেই আমাদের জীবন। সবাই সমস্যা ভোগ করি কিন্তু সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার পদক্ষেপ নেই! নগরীর জিইসি মোড়, দুই নাম্বার গেট কিংবা পোর্ট কলোনি, বড়পুল, আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা, চকবাজারের বাকলিয়ায় এরকম শহরের বিভিন্ন  জায়গায় সবসময় জলাবদ্ধতা। আমরা চট্টগ্রাম শহরের মানুষ এই জলাবদ্ধতা থেকে নিস্তার চাই। মশার কামড় থেকেও। আমরা সুন্দর গ্রিন সিটি চট্টগ্রাম দেখতে চাই। জলাবদ্ধ চট্টগ্রাম নয়।

তাসনিম হাসান মজুমদার, শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ