সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে মেয়ে সেজে প্রেমের ফাঁদে ফেলে এক যুবককে অপহরণের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি আক্তারুজ্জামান প্রধান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে নগরীর সর্দারপাড়া এলাকা থেকে চার জনকে আটক করা হয়েছে। তারা সবাই বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতরা হলো—বেরোবির ইংরেজি বিভাগের ছাত্র মানিক রহমান সাজু, ইংরেজি বিভাগের ছাত্র দুলাল চন্দ্র এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র জগত পতি ও শাহ আলম সাদেক।
০