গলাচিপায় গাছ চাপায় ব্যবসায়ীর মৃত্যু

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

গলাচিপায় গাছ চাপায় জলিল খান (৫৫) নামে এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ডাকুয়া ইউনিয়নের পশ্চিম পাড় ডাকুয়া গ্রামের হাবিব প্যাদার বাড়িতে রেইনট্রি গাছ কাটার সময় এ ঘটনা ঘটে। আহত জলিলকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিত্সা শেষে উন্নত চিকিত্সার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বরিশাল নেওয়ার পথে জলিলের মৃত্যু হয়।