দ্বিতীয় মেয়াদে ভিসি হওয়ায় ড. মো: গিয়াস উদ্দীন মিয়াকে সংবর্ধনা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর কৃতী সন্তান প্রফেসর ড. মো: গিয়াস উদ্দীন মিয়া দ্বিতীয় মেয়াদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিযুক্ত হওয়ায় নরসিংদীবাসী তাঁকে সংবর্ধনা জানিয়েছে। শনিবার সকালে ঐতিহ্যবাহী সাটিরপাড়া কালীকুমার স্কুল এন্ড কলেজে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। নরসিংদী সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: সামসুল আলমের সভাপতিত্বে ও শিক্ষক নেতা তপন আচার্য্যের সঞ্চালনায়  সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, সাটিরপাড়া কালীকুমার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর হোসেন ভূইয়া, উপাধ্যক্ষ দেবব্রত সাহা, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, নরসিংদী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তুষার ঘোষ, উদীচীর শিল্পীগোষ্ঠিত সহ-সভাপতি শাহ আলম, শিক্ষক নেতা রঞ্জিত কুমার দেবনাথ প্রমুখ।