খন্দকার জাহানারা রহমান
পাবনার চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট (বালুচর) মহল্লার বাসিন্দা মরহুম খন্দকার শহিদুর রহমানের স্ত্রী, দেশবরেণ্য নাট্যাভিনেত্রী শাহনাজ খুশীর মা খন্দকার জাহানারা রহমান (৮৫) গতকাল রবিবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। মরহুমা শাহনাজ খুশী ছাড়াও চাটমোহর উপজেলা আওয়ামী লীগ নেতা খন্দকার বজলুল করিম খাকছার, নাট্যকার হাফিজ রেদুর ও সমাজসেবক হোসনে আরা হাসির মা।