রেনেসন্স ঢাকা গুলশান হোটেলে চলছে গ্রীষ্মকালীন রাতের খাবারের বিশেষ আয়োজন। আর এবারও থাকছে দেশি, বিদেশি মূখরোচক খাবারের সমারহ। বাহার রেনেসন্স ঢাকার মাল্টিকুইজিন রেষ্টুরেন্ট, যেখানে সকালের খাবার থেকে শুরু করে রাতের খাবারের আয়োজন করা হয়ে থাকে। এবারের আয়োজনে থাকছে তেমনি কিছু আয়োজন— হারিয়ালি চিকেন কাবাব, স্টেয়ার ফ্রাইড ল্যম্ব উইত সিসেম সিড অ্যান্ড ভেজিটেবল, কিং পাউ ফিস উইদ ড্রাইড চিলিজ অ্যান্ড সিচ্যুয়ান পপকর্ন, তানদুরি ফিস টিক্কা, মাটন সোরমানি কাবাব, বেক্ড হাওয়াইন চিকেন, অথেনটিক প্যাড থাই নুডুলস, লেমন চিকেন পিকাতা, আফগান কাবাব, প্রন বিরিয়ানি, কস্নাসিক বিফ স্রগনঅফ, বিফ কালা ভুনা, থাই টম-ইয়াম বেকড চিকেন, মাটন রেজালা সহ আরও নানান স্বাদের খাবার। বাহার’র রাতের খাবারের মূল্য জনপ্রতি পাঁচ হাজার ৫০০ টাকা।