বিনোদন রিপোর্ট
নিজের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এখন বেছে বেছেই কাজ করেন দীপা খন্দকার। নানা বৈচিত্রের চরিত্রে অভিনয় করে দীপা এরই ভেতরে দর্শকদের মনে মুগ্ধতার এক জায়গা করে নিয়েছেন। সর্বশেষ শাকিব খান অভিনীত ‘ভাইজান এলোরে- চলচ্চিত্রে দীপার অভিনয়ের প্রশংসা করেছেন সকলেই।
তবে সেই ছবির সাফল্যের পর সকলেরই প্রশ্ন ছিল পরবর্তী ছবির জন্য। ভাল গল্প ও প্রডাকশনের অভাবেই মূলত কাজ করা হয়নি। অবশেষে দীপার পরবর্তী ছবির নাম ‘পায়ের ছাপ’। ছবিটি পরিচালনা করছেন সাইফুল ইসলাম মান্নু। এ ছবিতে দীপা একজন দুঃখিনী মায়ের চরিত্রে অভিনয় করছেন।
এবার দীপা তার ক্যারিয়ারের তৃৃতীয় ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। ছবিটির নাম ‘রিভেঞ্জ’। ছবিতে এখানে দীপা একজন মায়ের চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন।
দীপা বলেন, ‘সিনেমার গল্প এবং আমার চরিত্রটি পছন্দ হয়েছে। বেশ সুন্দর। ১২ জুন থেকে ছবিটির শুটিং শুরু হবে। আশা করছি ভালো কিছু হবে।’
ছবিতে দীপা খন্দকার ছাড়া আরো অভিনয় করবেন শবনম বুবলী, জিয়াউল রোশান, মিশা সওদাগর ও সীমান্তসহ অনেকে। এর বাইওে সমপ্রতি দীপা গুলশান এভিনিউ ২ ও বাকের খনি নামের দুটি ধারাবাহিকে অভিনয় করছেন।