রাস্তাটির দুর্দশা ঘুচবে কবে?

কুমিল্ল­ার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ভুলিরপার থেকে সরকার রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৌরীপুর বাজারের কারণে প্রতিদিন রাস্তাটি দিয়ে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। সরকারপুর, হাড়িয়ালা, দৈয়াপাড়া, মুজিব মার্কেট, হুগুলিয়া ও বারো পাড়া গ্রামের মানুষজনের গৌরীপুর যাওয়ার একমাত্র রাস্তা এটি। কিন্তু রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বড় বড় গর্ত হয়ে রাস্তা পুকুরের মতো হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে গিয়ে পুকুরের মতো হয়ে যায়। তখন পায়ে হেঁটে চলাচল করা কোনোভাবেই সম্ভব হয় না। জনদুর্ভোগের কথা ভেবে রাস্তাটি দ্রুত সংস্কার করা উচিত। এ ব্যাপারে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম এ রহমান

গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্ল­া