নাগরপুরে ভেঙে যাওয়া সেতু সংস্কার হয়নি

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

নাগরপুর উপজেলার বিহালী খামার গ্রামের নোয়াই নদীর ওপর ভেঙে যাওয়া সেতুটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন ছয় গ্রামের মানুষ। কাশিনারা গ্রামের শাহ আলম বলেন, ‘সেতু ভেঙে যাওয়ায় শতশত কৃষক তাদের ফসল বাজারে নিতে সমস্যায় পড়েন। সিংদাইর গ্রামের আবদুল খালেক বলেন, ভেঙে যাওয়া সেতুর কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ পথ হাঁটতে হয়। এ বিষয়ে এলজিইডির উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ভেঙে যাওয়া সেতুটি সংস্কারের সুযোগ নেই। নতুন সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে। প্রস্তাব অনুমোদন হলে সেখানে নতুন সেতু নির্মাণ করা হবে।