নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধিমোতাবেক উলিপুর মহিলা ডিগ্রী কলেজ, ডাক ও উপজেলা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম-এর জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১  অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে (১মপদ) ০১ (এক) জন এবং পদার্থবিজ্ঞান বিষয়ে (২য়পদ) ০১ (এক) জন ল্যাব সহকারী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংকড্রাফট / পে-অর্ডার (অফেরতযোগ্য) জনতা ব্যাংক লিঃ, উলিপুর শাখার অনুকূলে প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ, উলিপুর মহিলা ডিগ্রী কলেজ বরাবর আবেদন করতে হবে। ১মপদের জন্য এসএসসি/ সমমান পরীক্ষা পাসের নম্বরপত্রের ফটোকপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।—অধ্যক্ষ।       সিকে-৫৮০

নিয়োগ বিজ্ঞপ্তি: সর্বশেষ নিয়োগবিধি মোতাবেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী আবদুল গনি হাওলাদার দাখিল মাদ্রাসা, পোঃ, উপজেলা ও জেলা: বরগুনার জন্য নবসৃষ্ট পদে ১ জন সহকারী গ্রন্থাগারিক/ ক্যাটালগার, ১ জন কম্পিউটার ল্যাব অপারেটর এবং ১ জন গবেষণাগার/ ল্যাবসহকারী আবশ্যক। দ্বিতীয়বার বিজ্ঞপ্তি, ১ জন নিরাপত্তা কর্মী ও ১ জন আয়া আবশ্যক। সকল পদের প্রার্থীকে ৫০০/- টাকার পোস্টাল অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সুপার বরাবর আবেদন করুন। সুপার-০১৭১৫৬১৩৩১১।       সিকে-৫৭৯