করোনার দ্বিতীয় ঢেউ আবারও তৈরি পোশাকশিল্পকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ভাইরাসের বৈরী প্রভাব মোকাবিলা করে পোশাকশিল্পকে টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের কাছে সহযোগিতা চেয়েছে বিজিএমইএ। এ লক্ষ্যে গত রবিবার বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে এক প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে সাক্ষাত্ করেছে।
বিজিএমইএর প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি এস এম মান্নান (কচি), সহসভাপতি মো. শাহিদউল্লাহ আজিম, সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক মো. খসরু চৌধুরী এবং সাবেক পরিচালক মো. মুনির হোসেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনাকালে বিজিএমইএর সভাপতি ব্যাক টু ব্যাক এলসি খোলার ক্ষেত্রে রপ্তানিকারকের বন্ডেড ওয়্যার হাউজ লাইসেন্স এবং আইআরসি দাখিলের নিমিত্তে চাপ সৃষ্টি না করার জন্য সব তপশিলি ব্যাংকের অনুকূলে নির্দেশনা জারির অনুরোধ জানান। এছাড়া তিনি অন্যান্য দাবি পেশ করেন। — প্রেস বিজ্ঞপ্তি