স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ সম্প্রতি ফাইন্যান্সএশিয়া কর্তৃক ফাইন্যান্সএশিয়া পুরস্কার ২০২১ এ ‘সেরা আন্তর্জাতিক ব্যাংক’ এর স্বীকৃতি পেয়েছে। ২০০৯ সাল থেকে একাদশতমবার এই পুরস্কার লাভ করল ব্যাংক। ২০২১ সালের প্রথম প্রান্তিকে এটি ব্যাংকটির পঞ্চম আন্তর্জাতিক পুরস্কার অর্জন। ফাইন্যান্সএশিয়া এশিয়ার অর্থনীতি, বিনিয়োগ, অর্থনৈতিক এবং মূলধন বাজারের খবরের জন্য অন্যতম উত্স। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত, প্রকাশনার ক্ষেত্রে বিভিন্ন করপোরেট সিএফও এবং সিইও, ব্যাংক এবং ব্রোকার এক্সিকিউটিভ, পোর্টফোলিও পরিচালক এবং পরিষেবা সরবরাহকারীদের সমন্বয়কে প্রাধান্য দিয়ে এসেছে। প্রতি বছর, ফাইন্যান্সএশিয়া বিভিন্ন অঞ্চলের সেরা ব্যাংকগুলোকে তাদের কাজের স্বীকৃতি দিয়ে আসছে। —প্রেস বিজ্ঞপ্তি