শাহিদা বেগম (৪২)। দুই বছর ধরে কিডনি রোগে ভুগছেন। বর্তমানে কলকাতার একটি হাসপাতালে চিকিত্সাধীন। অসুস্থ মায়ের জীবন বাঁচাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খন্দকার রাকিবুল হক মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। শাহিদা বেগমকে বাঁচাতে দ্রুত তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। এর জন্য প্রয়োজন ২২ লাখ টাকা। পৈতৃক সম্পত্তি বিক্রি করে ১০ লাখ টাকার মতো জোগাড় করতে পারলেও এখনো বাকি ১২ লাখ টাকা। মেধাবী রাকিবুল নাট্য নির্দেশক হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: খন্দকার মাসুদুল হক; সঞ্চয়ী হিসাব : ২০৫০২১৩০২০১৬৭০৬১৪। প্রধান শাখা, ইসলামী ব্যাংক লিমিটেড। বিকাশ নম্বর: ০১৭৫৪৩৭১৫১৯। রকেট: ০১৬৪২৫৬২৪৬৯৯।