বর্ণবাদী টুইটে অভিষেকের পরই বাদ রবিনসন

স্পোর্টস ডেস্ক

লর্ডসে টেস্ট অভিষেকেই ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন ডেভন কনওয়ে। নিউজিল্যান্ডের এ ওপেনারের এমন কীর্তির ম্যাচটি অবশ্য জয়-পরাজয়ের মুখ দেখেনি। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ড্র হয়েছে। ম্যাচে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল অলিভার রবিনসনের। ৮-৯ বছর আগে টুইটারে বর্ণবাদী মন্তব্যের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হলো ইংলিশ এ পেসারকে। ক্ষমা চেয়েও পার পাননি রবিনসন। দুই ইনিংসে ৪২ রান ও ৭ উইকেট নিয়ে দারুণ অভিষেকের পরও তাই দল থেকে ছিটকে পড়লেন তিনি। দ্বিতীয় টেস্টের দলে আর বিবেচিতই হচ্ছেন না। ঘটনার তদন্তের ফল না আসা পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তিনি। ইংল্যান্ড দল ছেড়ে রবিনসনকে কাউন্টি দল সাসেক্সে চলে যেতে বলা হয়েছে। লর্ডসে অভিষেকের পরই রবিনসনের পুরোনো টুইট ছড়িয়ে পড়তে থাকে।