চট্টগ্রামের হাটহাজারী থানার সহিংসতার দুই মামলায় হেফাজতে ইসলাম হাটহাজারী পৌরসভা কমিটির দাওয়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম প্রকাশ নুরুল আমিনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রায়ের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।