এ বছর সৌদি সরকারের ‘ডিজিটাল হজ’ পরিকল্পনা

কোভিড মহামারির কারণেই লোকবলের পরিবর্তে হজ ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহারে প্রাধান্য দিয়ে ‘ডিজিটাল হজ’ বাস্তবায়নের পরিকল্পনা করছে সৌদি কর্তৃপক্ষ। হজে হাজিদের সেবায় নিয়োজিত লোকবলের সংখ্যা হ্রাস করা হবে। রোবট এবার হাজিদের ফতোয়া ও দিকনির্দেশনা দেবে। গালফ নিউজ জানায়, হাজিদের ভিড় সামাল দিতে ও হজ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার লক্ষণীয়। হাজিদের গতিবিধি ও চলাফেরা নিয়ন্ত্রণ কম্পিউটার সংযোগের মাধ্যমে নিশ্চিত করা হবে। হাজিরা যাতে সময় মতো হজের বিভিন্ন ইবাদত সঠিকভাবে পালন করতে পারেন, সেজন্য রোবটগুলো দিনরাত নির্দেশনা দিয়ে যাবে। হজ শেষে হাজিরা যাতে নিরাপদে দেশে ফিরে যেতে পারেন সেক্ষেত্রেও যাতায়াতে দিকনির্দেশনা দেবে রোবট। এ জন্য হজ পালনে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এদিকে গালফ ডেইলি নিউজ জানায়, খুব শিগিগরই হজের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবে। ভারপ্রাপ্ত মিডিয়ামন্ত্রী মজিদ আল কাসাবি বলেছেন, স্বাস্থ্য ও হজমন্ত্রীরা খুব শিগিগরই করোনা ভাইরাস চ্যালেঞ্জগুলোর আলোকে এ বছরের হজযাত্রা কেমন হবে তা ঘোষণা করবেন।