গালি, জিন্স এবং সিনেমার বিরুদ্ধে কিমের যুদ্ধ ঘোষণা!

উত্তর কোরিয়ায় সম্প্রতি নতুন একটি আইন পাশ হয়েছে, যার উদ্দেশ্য যে কোনো ধরনের বিদেশি প্রভাব প্রতিহত করা। এই আইনে বলা হযয়েছ, কেউ যদি ভিনদেশি সিনেমা দেখে, ভিনদেশি পোশাক পরে, এমনকি গালিও দেয়, তবে তাকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এখন কেউ যদি দক্ষিণ কোরিয়া, আমেরিকা কিংবা জাপানি কোনো ভিডিওর বড় চালানসহ ধরা পড়েন, তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেউ যদি ঐ ভিডিও দেখা অবস্থায় ধরা পড়েন, তবে তার শাস্তি ১৫ বছরের কারাদণ্ড আর এই আইন শুধু লোকে কী দেখবে আর কী দেখবে না সেটা নিয়ে নয়। সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাষ্ট্রীয় গণমাধ্যমে পাঠানো এক খোলা চিঠিতে ইয়ূথ লিগের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন তরুণদের অস্বাস্থ্যকর, স্বতন্ত্রবাদী, সমাজতন্ত্রবিরোধী আচরণকে রুখে দেয়। তিনি বিদেশি ভাষা, পোশাক এবং চুলের ছাঁট বন্ধ করতে চান। এগুলো তার চোখে বিপজ্জনক বিষ। আইনে আরো বলা আছে, যদি একজন শ্রমিক ধরা পড়ে, তাহলে কারখানার প্রধানকেও কারাদণ্ড দেওয়া যাবে। যদি একটি শিশুর সমস্যা থাকে তাহলে তার পিতা-মাতাকেও সাজা দেওয়া যাবে।—বিবিসি