বিতর্ক এবং বিতার্কিকদের উন্নয়নের জন্য বিভিন্নরকম আয়োজন করে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি)। এবার প্রথমবারের মতো এনডিএফ বিডি কর্তৃক আয়োজিত হয় ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ওপেন ফরম্যাটে।
রবিবার (৬ জুন) রাতে এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ওপেনিং গভর্মেন্ট দল ছিল সৌরিয়ান সার্থক; ওপেনিং অপজিশন দল উইন অর উইন। অন্যদিকে ক্লোজিং গভর্মেন্ট দল ছিল 'ভিডিও কল করবো কিন্তু ডে দিব না' এবং ক্লোজিং অপজিশন ছিল 'ভাত খাইছ?'। ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিল, এই সংসদ মনে করে,খনিজসম্পদ সমৃদ্ধ উন্নয়নশীল দেশগুলির প্রাকৃতিক সম্পদ আহরণ এবং বিক্রয় কঠোরভাবে সীমাবদ্ধ করা উচিত।
চ্যাম্পিয়ন হয় টিম উইন অর উইন; রানার্সআপ 'ভাত খাইছ?'। এই দুই দলের বিতার্কিকরা হলেন যথাক্রমে ফজল আল মাহমুদ অয়ন ও জিল জাওসান এবং অর্জন ত্রিপুরা ও সৈয়দ বিন মহিউদ্দিন।
এনডিএফ বিডির কো-চেয়ারম্যান লায়ন এম আলমগীরের সঞ্চালনায় উক্ত বিতর্কের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বিডি'র সম্মানিত চেয়ারম্যান একেএম শোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বিডি'র মহাসচিব এডভোকেট তামজিদ হাসান পাপুল, এডভাইজার টু চেয়ারম্যান ফিরোজ চৌধুরী কিরন, কো-চেয়ারম্যান তাকদিরুল গনী, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ অভি, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান রিপন, কনভেনর আদৃতা বরকত, কো-কনভেনর ইরফাত নূর অবনী, ডিরেক্টর তাহমিদা ইসলাম তিথি প্রমুখ। অনুষ্ঠানে টেকনিক্যাল সমন্বয়কের দায়িত্ব পালন করেন মাইমুনা মোস্তফা।
ইত্তেফাক/এসএ