পশ্চিমবঙ্গের চাপেই ভারতে বিনামূল্যে টিকা প্রদান কার্যকর, দাবি মমতার

সম্প্রতি এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারতের সব প্রাপ্তবয়স্ক নাগরিক বিনামূল্যে টিকা পাবেন এখন থেকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চাপেই মোদি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৭ জুন) রাতে জোড়া টুইট করে এ দাবি করেছেন মমতা।

প্রথম টুইটে মমতা লেখেন, ‘গত ২১ ফেব্রুয়ারি এবং তার পরেও একাধিকবার আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ধারাবাহিক ভাবে বিনামূল্যে টিকা সরবরাহের দাবি জানিয়েছিলাম। ৪ মাস কেটে গেলেও অনেক চাপের পর শেষ পর্যন্ত তিনি আমাদের কথা শুনেছেন। আমরা যা দাবি করেছিলাম, তা কার্যকর করেছেন।’

দ্বিতীয় টুইটে মমতা লিখেছেন, ‘এই অতিমারি শুরুর পর থেকেই ভারতের জনগণের জীবনকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন ছিল। দুর্ভাগ্যক্রমে প্রধানমন্ত্রীর এই বিলম্বিত সিদ্ধান্তের মূল্য হিসেবে অনেককে জীবন দিতে হয়েছে। আশা করব এ বার প্রচার নয়, টিকাকরণের লক্ষ্য হবে জনস্বার্থ।’

ইত্তেফাক/এসএ