২০২২ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে চীনে। যা বয়কটে কূতনৈতিক তৎপরতা চালাচ্ছে ইউরোপ ও আমেরিকার বেশকিছু কূটুনীতিক। চীনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এ পদক্ষেপ নিয়েছেন তারা।
এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, চীনে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক বয়কট করার জন্য ইতিমধ্যে বিভিন্ন দেশের সরকার, নেতা ও রাষ্ট্রপ্রধানদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এই তৎপরতার পেছনে কাজ করছেন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টিভের পররাষ্ট্র বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান টম মালিনওস্কি।
এক বিবৃতিতে তিনি জানান, বিশ্বের বিভিন্ন প্রান্তের গণতান্ত্রিক রাষ্ট্র আনর্জাতিক অলিম্পিক কর্পোরেশনকে (আইওসি) এমন একটি বনার্তা দিয়েছে যা তারা অগ্রাহ করতে পারেন না। স্বাস্থ্যঝুকির কথা বিবেচনা করে তারা টোকিও অলিম্পিক বাতিল করতে পারলে মানবাধিকারের বিষয়টি বিবেচনা করেও চীনে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক বাতিল করতে পারবে।
এর আগে গত মাসে বিভিন্ন মানবাধিকার সংস্থা এক যৌথ বিবৃতিতে চীনে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক বয়কট করার আহ্বান জানায়। এতে বলা হয়, উইঘুর জনগোষ্ঠীর ওপর গণহত্যা করেছে চীন। তাদের সেই মানবাধিকার লংঘনকে উপেক্ষা করে সেখানে কোনো অলিম্পিকের আয়োজন হতে পারে না।
ইত্তেফাক/টিআর