মহানগরী ঢাকায় জলাবদ্ধতা দীর্ঘদিনের। প্রতি বর্ষায় জলজটে নাকাল হতে হয় নগরবাসীকে। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় শহরের সড়ক ও গলিপথ। গ্রীষ্ম ও বর্ষা কালের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় বেশি। জলাবদ্ধতায় একদিকে যেমন অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষতি হচ্ছে, একইসঙ্গে এর প্রভাব পড়ছে বাস্তুতন্ত্রেও। কর্মঘণ্টার হিসেবে মানুষের বহু সময় ব্যয় হচ্ছে রাস্তায় আটকে থেকে। স্থবির হয়ে যাচ্ছে পথচলা ও পরিবহন। ব্যাহত হচ্ছে নগরবাসীর স্বাভাবিক জীবনযাপন। শুধু রাজধানী ঢাকাতেই এই সমস্যা এমনটা নয়। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও খুলনাসহ প্রতিটা মেগাসিটিতেই রয়েছে এই সমস্যা। এমনকি দক্ষিণাঞ্চলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও জলাবদ্ধতার প্রভাব প্রকটভাবে দেখা যাচ্ছে। জলাবদ্ধতার ফলে শুধু যানজটের পরিস্থিতি সৃষ্টি হয় না, পাশাপাশি দুর্ঘটনাও বেড়ে যায়। এইরকম পরিস্থিতি নিরসনে সিটি করপোরেশনের মেয়ররা যথাযথ পদক্ষেপ নেবেন যাতে এইরকম জলাবদ্ধতার সৃষ্টি না হয় এবং পানি বের হয়ে যেতে পারে।
প্রসেনজিত্ কুমার রোহিত
শিক্ষার্থী, ঢাকা কলেজ