ইত্তেফাক রিপোর্ট
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতন প্রতিরোধ নীতিমালার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। সোমবার একটি অনলাইন সভার মাধ্যমে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ নীতিমালার ঘোষণা করা হয়। এই কর্মসূচিটি ইউএন ওমেন এবং গ্লোবাল এফেয়ার্স কানাডার সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।