বিএনপি নেতা শামসুল হক আর নেই

ইত্তেফাক রিপোর্ট

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ফোর্সের সাবেক সদস্য, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শামসুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় হূদ্রো?গে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৫ বছর। নগরীর এনায়েত বাজার (জুবলী রোড) এলাকার মরহুম আজিজুল হকের ছেলে শামসুল হক। তার তিন ছেলে ও স্ত্রী রয়েছে। গতকাল রাত ৯টায় এনায়েত বাজার জামে মসজিদ প্রাঙ্গণে শামসুল হকের জানাজা অনুষ্ঠিত হয়।

শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, সদস্যসচিব আবুল হাশেম বক্কর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।