‘দাগ একটু লাগুক তবু পরিবেশটা বাঁচুক’

বিশ্ব পরিবেশ দিবসে আগামী প্রজন্মকে পরিবেশের জন্য ইতিবাচক কিছু করতে অনুপ্রাণিত করার জন্য এগিয়ে এসেছে ওয়াশিং পাউডার ব্র্যান্ড সার্ফ এক্সেল, যার শুরুটা হয়েছিল গাছ লাগানোর মতো পরিবেশবান্ধব কর্মসূচি দিয়ে। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি লাইভ সেশন করে ইউনিলিভারের ব্র্যান্ডটি। সবুজ উদ্যোগে সার্ফ এক্সেল শীর্ষক অনুষ্ঠান আয়োজনে আরো ছিল আগামী প্রজন্মের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কাজ করে চলা প্রতিষ্ঠান ফুটস্টেপ বাংলাদেশ।     

পরিবেশ দিবসে তেশুরো তাদের নিজ নিজ বাসা থেকে গাছ লাগানোর মাধ্যমে এই উদ্যোগে অংশগ্রহণ করে। উদ্যোগের অংশ হিসেবে সার্ফ এক্সেল ও ফুটস্টেপের সহযোগিতায় গাছ, টব, মাটি, কম্পোস্ট সারসহ গাছ লাগানো ও পরিচর্যার গাইডলাইনে অংশগ্রহণকারীদের নিকট সরবরাহ করেছিল আগেই। প্রোগ্রামের দিন পূর্বনির্ধারিত মডিউল অনুসরণ করে শিশুরা বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেয়। এই উদ্যোগে শিশুদের সঙ্গে তাদের বাবা-মায়েদের অংশগ্রহণও ছিল আন্তরিক। —প্রেস বিজ্ঞপ্তি