স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং-এর ওয়েবিনার
চার্টার্ড অ্যাকাউনট্যান্টস প্রতিষ্ঠান স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং গত সোমবার এক অনলাইন ওয়েবিনারের আয়োজন করে। এতে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত অর্থ বিলের মূল পরিবর্তনগুলো উপস্থাপনা এবং আলোচনা করা হয়। প্রস্তাবিত অর্থ বিল ব্যবসা-বাণিজ্যের ওপর কী ধরনের প্রভাব ফেলবে সে সম্পর্কে সভায় আলোকপাত করা হয়। প্রতিষ্ঠাতা পার্টনার জেরীন মাহমুদ হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আয়কর, মূল্য সংযোজন কর ও কাস্টমস আইনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ওপর সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং-এর প্রতিষ্ঠাতা পার্টনার স্নেহাশীষ বড়ুয়া। আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের এমডি ও সিইও মুমিনুল ইসলাম, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের এমডি রূপালী চৌধুরী, এভার কেয়ার হাসপাতালের সিএফও মোস্তফা আলীম আওলাদ এফসিএ, বাংলাদেশের পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রেয়াজ, সহজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও এমডি মালিহা কাদির এবং ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিবেদক দৌলত আক্তার মালা ফিন্যান্স বিল, ২০২১-এর পরিবর্তীত প্রভাব বিষয়ে মতামত প্রকাশের জন্য প্যানেল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত বিষয়সমূহের অধিকতর বিশ্লেষণসহ বক্তব্য রাখেন ড. আব্দুল মান্নান সিকদার, সদস্য, ভ্যাট বাস্তবায়ন ও আইটি, জাতীয় রাজস্ব বোর্ড এবং মাহবুব হোসেন, সদস্য, টাক্স আইন ও প্রয়োগকারী, জাতীয় রাজস্ব বোর্ড। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পার্টনার সুকান্ত ভট্টাচার্য। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শেষাংশে অংশগ্রহণকারীদের জন্য আয়োজিত প্রশ্নোত্তর পর্বে আলোচকবৃন্দ বিভিন্ন প্রশ্নের জবাব দেন।