লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা আলি আকবর মোহতাশামিপুর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার ৭৪ বছর বয়সে তিনি মারা যান। এ শিয়া নেতা সিরিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ প্রতিষ্ঠার অন্যতম একজন ছিলেন। তিনি ইরানের প্রয়াত প্রধান নেতা আয়াতুল্লাহ রুহুলালা খোমেনির ঘনিষ্ঠ ছিলেন। আয়াতুল্লাহ খোমেনির শিক্ষার্থী ও নির্বাসনে থাকার সময় তার সহচর মোহতাশামিপুর ইরানের বিপ্লবের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। ৪০ বছর আগে এই বিপ্লবের মাধ্যমে শাহ সরকারকে উত্খাত করা হয়। ১৯৮৪ সালে একটি বইয়ে বোমা লুকিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ইরানের দাবি, ওই হামলার পেছনে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত। -আলজাজিরা