ক্যাম্পাসের কাছাকাছি ফিরছেন ইবি শিক্ষার্থীরা

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনলাইন পাঠদান চালু থাকলেও ইন্টারনেটের ধীরগতি ও অন্যান্য সমস্যায় অনেক শিক্ষার্থী এতে নিয়মিত অংশ নিতে পারছেন না। ফলে বন্ধ ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ থাকায় নিরাপত্তাহীনতা ও ঝুঁকি নিয়ে তারা ক্যাম্পাসের আশপাশে এবং কুষ্টিয়া-ঝিনাইদহ শহরের বিভিন্ন মেসে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী শামিম (ছদ্মনাম) বলেন, আর্থিক টানাপোড়েন ও লকডাউন সত্ত্বেও কুষ্টিয়া চলে এসেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, পরীক্ষার বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেয়নি কর্তৃপক্ষ। তার পরও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলব।