দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
দৌলতপুরে বুধবার সকালে দুর্বৃত্তদের হামলায় মুরগি ব্যবসায়ীসহ তিন জন গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে ঐ মুরগি ব্যবসায়ী দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার ফিলিপনগর ইউপির সিরাজনগর গ্রামের মৃত মালেক গায়েনের ছেলে স্থানীয় বাজারের মুরগি ব্যবসায়ী শিপন আলীর বাড়ি সংলগ্ন দোকানে ছয়-সাত জন প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগাল করে। এর প্রতিবাদ করলে দুর্বৃত্তরা শিপনের ছোট ভাই ও বাহিরমাদি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র সম্রাটকে হাতুড়ি দিয়ে পেটাতে থাকে। দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।