সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সখীপুরে নিখোঁজের দুই দিন পর বুধবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রুহুল আমিন (২৫)। উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি মাদলা খালের কিনার থেকে লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, রুহুল আমিন প্রায়ই ইন্দারজানি বাজারে আসত। সে একজন মানসিক রোগী ছিল। সখীপুর থানার ওসি এ কে সাইদুল হক ভুঁইয়া লাশ উদ্ধার ও স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, রুহুল আমিন একজন মানসিক রোগী ছিল। সে প্রায়ই বাড়ির বাইরে থাকত আবার আসত। বাড়িতে আসা-যাওয়া থাকলেও সে গত দুই দিন ধরে নিখোঁজ ছিল।