ইয়াবা টাকা স্বর্ণের বারসহ গ্রেফতার ১

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে মঙ্গলবার রাতে র্যাব-১৫-এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও স্বর্ণের বারসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হচ্ছে নুরুল আলম।

বুধবার বেলা ১১টায় কক্সবাজার র্যাব-১৫-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধিনায়ক ইউং কমান্ডার আজিম আহমেদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকশ একটি আভিযানিক দল গোপন খবরের ভিত্তিতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়ায় মঞ্জুর আহমদের দোকানের সামনে অভিযানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দক্ষিণ ডেইলপাড়ার নুরুল আলমকে একটি ব্যাগসহ গ্রেফতার করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে ৩২ হাজার পিস ইয়াবা, ৫৭ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে ৪ লাখ টাকা জব্দ করা হয়। কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দ ইয়াবা, স্বর্ণের বার ও নগদ টাকাসহ গ্রেফতারকৃতকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।