সবচেয়ে বেশি আগ্রহ ভিএফএসের শেয়ারে

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৮টির বা ৫৬ দশমিক ৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল ভিএফএস থ্রেড ডাইংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের দিন মঙ্গলবার ভিএফএস থ্রেড ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৮ দশমিক ৬০ টাকা। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারের দর ২ দশমিক ৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ভিএফএস থ্রেড ডাইং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পপুলার লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৭ শতাংশ, রিলায়েন্স ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৭ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৯ দশমিক ৯৭ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৯ দশমিক ৯৫ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৯ দশমিক ৯৪ শতাংশ, জেনেক্সের ৯ দশমিক ৯৪ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৯ দশমিক ৯২ শতাংশ, রানার অটোমোবাইলের ৯ দশমিক ৮৪ শতাংশ এবং এস্কয়ার নিট কম্পোজিটের শেয়ারের দর ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে।