দেশের টানে কোপায় খেলতে পারেন ব্রাজিলিয়ান ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার

ব্রাজিলের ক্যাসিমিরো জানিয়েছিলেন প্যারাগুয়ে ম্যাচের পর কোপা আমেরিকা নিয়ে কথা বলবেন। কিংবা মুখ খুলবেন। ম্যাচ শেষ হলেও এখনো কথা বলেননি। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বক্তব্য না পাওয়া গেলেও ব্রাজিল ফুটবলাররা তাদের ইনস্টাগ্রাম কিংবা টুইটারে নিজেদের বক্তব্য কোথাও কোথাও প্রকাশ করেছেন। খেলোয়াড়দের কথায় একটা বিষয় স্পষ্ট, তারা জাতীয় দলের ডাক ফিরিয়ে দেবেন না। এখনো তারা কোপার বিরুদ্ধেই কথা বলছেন। খেলোয়াড়রা বলছেন তারা এখনো নিজেদের অবস্থানে অটল।

খেলোয়াড়রা বলছেন চিলি কিংবা ব্রাজিল কোনো বিষয় না, করোনাকালে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে কোপা আয়োজনের দায়িত্ব নিয়েছে এ কারণে ব্রাজিল ফুটবল সভাপতি রোজারিও কাবোকলোর ওপর ক্ষুব্দ ফুটবলাররা। জাতীয় দলকে কোনো দিন ফিরিয়ে দেব না। আমরা পেশাদার খেলোয়াড়। আমাদের দায়িত্ব আছে।’

কয়েক দিন আগে এই সভাপতির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ১৩ জুন শুরু হওয়ার কথা রয়েছে কোপা আমেরিকা। এরই মধ্যে এই টুর্নামেন্টের বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে। ১১ সদস্যের প্যানেল নিয়ে ভার্চুয়াল আদালতে আজ নাকি তার শুনানি আছে।