ভ্যাকসিনের জোগান বাড়লে ‘ভ্যাকসিন অন ঢাকা’ নামক নতুন পরিষেবা চালুর উদ্যোগ নিলে প্রবীণ, শয্যাশায়ী ও অসুস্থদের জন্য সুবিধা হয়। তাঁরা না পারেন ঠিকমতো হাঁটতে বা চলাচল করতে। স্বাস্থ্য মন্ত্রণালয় এঁদেরকে টিকা প্রদানের দায়িত্বটি দিতে পারে ঢাকার দুই সিটি করপোরেশনের ওপর। তাদের দায়িত্ব হবে—কোথায় কারা অসুস্থ ও শয্যাশায়ী অবস্থায় পড়ে রয়েছেন কিংবা একদম প্রবীণ চলাচল করতে অসুবিধা হচ্ছে, তাঁদের খুঁজে বের করা। আবার প্রবীণ ও অসুস্থদের নিকটজন ফোনে জানালে সেখানে ভ্যাকসিন দিতে উপস্থিত হয়ে যাবেন ভ্যাকসিন প্রদানকারী কর্মীরা। প্রবীণ অসুস্থ ও শয্যাশায়ী হয়ে পড়ে রয়েছেন এমন ব্যক্তিদের বাড়িতে গিয়ে টিকা দেওয়ার কথা নিয়ে চিন্তাভাবনা করুক স্বাস্থ্য মন্ত্রণালয়। ‘ভ্যাকসিন অন ঢাকা’র দায়িত্ব হবে বাড়ি বাড়ি গিয়ে টিকা প্রদানের কার্য সম্পাদন করা।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা