বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা শুরু ২৪ জুন

বরিশাল অফিস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ইতোপূর্বে স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষাসমূহ শুরু হচ্ছে আগামী ২৪ জুন ২০২১ তারিখ থেকে। যথাযথ  স্বাস্থ্যবিধি  অনুসরণপূর্বক শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির মাধ্যমে এ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে গতকাল বুধবার বেলা ১১টায় অনলাইনে অনুষ্ঠিত হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩তম সভায়  এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাকালীন বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকবে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা গ্রহণ করতে পারবেন না। এছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষা আগামী ১৫ জুন ২০২১ তারিখ থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষাসমূহের ক্ষেত্রে স্ব স্ব বিভাগের একাডেমিক কমিটি আলোচনা করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে।