জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় নেতা মহসিন সরকারের ইন্তেকাল

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির নেতৃত্বাধীন ২০ দল শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুবসংহতির আহ্বায়ক মো. মহসিন সরকার (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরে তিনি মারা যান। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ও ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবীব লিংকন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। পৃথক বিবৃতিতে জাতীয় যুবসংহতি, জাতীয় ছাত্রসমাজ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় শ্রমিক পার্টির নেতৃবৃন্দ মহসিন সরকারের ইন্তেকালে শোক প্রকাশ করেন।