ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন গতকাল বুধবার সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান সভাপতি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে এ.বি.এম বেলাল হোসেন খাঁন এবং সাধারণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হন। এছাড়া পরিচালক পদে মো. শাহ আলম পাটোয়ারী, মো. জয়নাল আবেদীন, এ.কে.এম মনির হোসেন ভূইয়া, মো. নুরুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন তালুকদার, মো. হাফিজুর রহমান, নুরের জামান, মো. সিরাজুল হক ও মো. আবু হানিফ নির্বাচিত হন। সভায় দোয়া ও আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার সমিতির সর্বজন শ্রদ্ধেয় মো. জয়নাল আবেদীন নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আবুল কালাম ও মো. রুহুল আমিন। আরো উপস্থিত ছিলেন সমিতির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল সদস্যবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি