করোনা: বিহারের মৃত্যু সংখ্যা সংশোধিত, ভারতে বাড়লো প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় ভারতে  নতুন করোনা রোগী ধরা পড়েছেন ৯৪ হাজার ৫২ জন। তবে দৈনিক মৃত্যু একলাফে বেড়ে হয়েছে ছয় হাজার ১৪৮। বিহার রাজ্যে মহামারির শুরু থেকে ঘটা কিছু মৃত্যুর ঘটনা প্রথমবারের মতো করোনার তালিকায় যোগ করায় দৈনিক মৃত্যুতে এমন উল্লফন দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ভারতে দৈনিক করোনা শনাক্তের হার টানা তৃতীয়দিনের মতো পাঁচ শতাংশের নিচে এসেছে। এখন এটি চার দশমিক ৬৯ শতাংশে দাঁড়িয়েছে।  বাচ্চাদের জন্য করোনার নতুন নির্দেশিকায় সরকার অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির ব্যবহার বাতিল করে দিয়েছে।

ইত্তেফাক/এসএ