রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনা নদীর মোহনায় বৃহস্পতিবার (১০ জুন) ভোররাতে কাদের হলদারের জালে সাড়ে ২২ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।
মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মন্ডলের আড়তে আনলে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা সাড়ে ২২ কেজির কাতল মাছটি অকশনের মাধ্যমে ১৪০০ টাকা কেজি দরে মোট ৩১ হাজার ৫শ টাকায় কিনে নেয়। এসময় বড় আকারের কাতল মাছটি এক নজর দেখতে ফেরীঘাটের আশপাশের লোকজন ভিড় জমায়।
ইত্তেফাক/এসজেড